ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
শনিবার (১ অক্টোবর) ইসলামাবাদের মারগাল্লা থানার একজন ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেছেন।
পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ২০ আগস্ট ইমরান খানের বিরুদ্ধে একটি আদালত অবমাননার মামলা হয়। মূলত দেশটির অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেবা চৌধুরীর বিষয়ে মন্তব্য করার পর ওই মামলাটি হয়।
আরও পড়ুনঃ ইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প
আদালত অবমাননার মামলায় ইমরান খান ইসলামাবাদ হাইকোর্টে একটি হলফনামা জমা দেওয়ার কয়েক ঘন্টা পরেই গ্রেফতারি পরোয়ানাটি সামনে আসে। হলফনামায় তিনি ক্ষমা চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন, সেক্ষেত্রে যদি জেবা চৌধুরী মনে করেন সমালোচনা করার ক্ষেত্রে তিনি সীমা অতিক্রম করেছেন।
জানা গেছে, ২০ আগস্ট ইসলামাবাদের এফ-৯ পার্কে বক্তৃতা দেওয়ার সময় ইমরান খান ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা, এক নারী বিচারক, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও আমলাতন্ত্রকেহুমকি দিয়েছেন।






নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি - tathyasangjog
October 1, 2022[…] আরও পড়ুন : ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়া… […]